নিজস্ব প্রতিবেদক | ১২:১১ এএম, ২০২৩-০৮-০৪
রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির নামে জায়গা/জমি ক্রয়কে কেন্দ্র করে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্য্যকরি পরিষদের অন্যান্য নেতৃবৃন্দদের বিরুদ্ধে অর্থ লুটপাট/নয়-ছয়, আর্থিক অনিয়মসহ বেশ কয়েকটি অভিযোগ এনে সম্প্রতি বেশ কয়েকদিন ধরে সংগঠনটিতে চলছে অস্থিরতা।
সমিতির সাধারণ সদস্য ও চালকেরা কার্য্যকরি পরিষদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সমিতির কার্যালয়ে বিক্ষোভ করেছে। বিক্ষোভের সময় সমিতির সাধারণ সদস্যরা নানান শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে অফিসের সামনে ব্যাপক হট্টগোল করতে দেখা যায়। এমতাবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটি কোতয়ালী পুলিশের দ্বারস্থ হতে হয় সমিতির নেতৃবৃন্দদের। গতকাল ০২ আগষ্ট রাত ৮টায় রিজার্ভ বাজার সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
সংগঠনের সংকট নিরসনে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ ও ওসি’র সহযোগিতায় সভাপতি পরেশ মজুমদার ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু’র নেত্বতাধীন বর্তমান সমিতির কার্য্যকরি পরিষদের দৈনিক লাইন চাঁদাসহ সংগঠনের সকল কার্যক্রম আগামী ১৭ অগষ্ট পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
একই সাথে সমিতির সাধারণ সদস্যদের মধ্য থেকে একটি ৭জন বিশিষ্ট উপ-কমিটি করে আগামী ১৫ দিনের মধ্যে সমিতির আর্থিক নিরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা লক্ষে বর্তমান কার্য্যকরি পরিষদকে সময় বেধে দিয়ে এবং আগামী ২৫ আগষ্ট সমিতির জরুরী সভা আহব্বান করে বর্তমান সমিতির কার্য্যকরি পরিষদ হতে একটি অঙ্গিকার নামা নেওয়া হয়েছে।
অঙ্গিকার নামায় বলা হয়, ১। আমরা নি¤œ স্বাক্ষরকারী রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির নির্বাচিত সদস্যবৃন্দ হই। নির্বাচিত হওয়ার পর জায়গা ক্রয় করি। সাধারণ সদস্যদের মনোনীত না হওয়ায় অদ্য ০২/০৮/২৩ইং তারিখ সকলগণ অফিস কার্যালয়ে এসে বর্তমান কার্য্যকরি কমিটিকে জানান যে, জায়গা আমরা নেব না। ঐ জায়গার টাকা আমাদের সমিতির ব্যাংক হিসাবে জমা করার জন্য অনুরোধ জানান। উপস্থিত কার্য্যকরি কমিটি আগামী ১৭ আগষ্ট সমিতির ব্যাংক হিসাবে স্থিতি কাগজমূলে বুঝিয়ে দিবে।
২। আগামী ২৫ আগষ্ট তারিখের মধ্যে জরুরী সাধারণ সভা আহব্বান করবে। উক্ত সময়ের মধ্যে ব্যাংক হতে কোন প্রকার টাকা উত্তোলন করা হবে না। এই মর্মে আমরা অঙ্গিকার করিলাম। এই অঙ্গিকার নামায় সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১১জন সদস্য স্বাক্ষর করেন।
৩। বর্তমান সমিতির কার্য্যকরি পরিষদের দৈনিক লাইন চাঁদাসহ সংগঠনের সকল কার্যক্রম স্থগিত থাকবে। ০৩ আগষ্ট সকল সদস্যগণের মধ্য থেকে ০৭ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হবে। উক্ত কমিটি বর্তমান কার্য্যকরি পরিষদের সাথে সকল প্রকার হিসাব-নিকাশ সমন্বয় করে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করবেন।
এই তিন শর্তে বর্তমান কার্য্যকরি পরিষদ সাধারণ সদস্যদের অঙ্গিকার নামা দেয়। অঙ্গিকার নামায় সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১১জন সদস্য স্বাক্ষর করেন।
উল্লেখ্য: সম্প্রতি বেশ কয়েকদিন ধরে রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির নামে জায়গা/জমি ক্রয়কে কেন্দ্র করে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্য্যকরি পরিষদের অন্যান্য নেতৃবৃন্দদের বিরুদ্ধে অর্থ লুটপাট/নয়-ছয়সহ সংগঠনের নানান অভিযোগ এনে মনক্ষুন্ন ও অসন্তোষ প্রকাশ করে সাধারণ সদস্যরা। এনিয়ে বিক্ষোভও করে সমিতির কার্যালয়ের সামনে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited